ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর এলাকায় একটি অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘর উপহার দেয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান।
এ সময় উপজেলা আমির গাজী ছালাহ উদ্দিন, জায়লস্কর ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আবুল বাশার, সিলোনিয়া মডেল সাথী শাখা ছাত্রশিবির সভাপতি তানভীর বিন মেশকাত প্রমুখ উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। একইদিন সিলোনীয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী ও হীরাপুর এলাকায় এক বাবাকে মানবিক সহায়তা প্রদান করা হয়।









