বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সুলতান বুক স্টলের পত্রিকার বিপণন কর্মী (হকার) মুজিবুর রহমান (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বুধবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। দীর্ঘ ৩০ বছর পর্যন্ত মজিবুর রহমান জাতীয় পত্রিকা বিক্রি করে আসছেন। এই পরিচিত প্রিয়মুখ ক্ষুদ্রকাঠী নিবাসী মরহুম আব্দুল বারেক হাওলাদার ছেলে। বুধবার আসর বাদ ক্ষুদ্রকাঠী জামে মসজিদ প্রাঙ্গণ জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাবুগঞ্জ পত্রিকা হকার অ্যাজেন্সির মালিক ও সভাপতি সুলতান হাওলাদার, হকার সমিতির উপদেষ্টা অধ্যাপক ইসহাক শরীফ, বাবুগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি শাহজাহান খান, দৈনিক আমার দেশ বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক কালের কণ্ঠ বাবুগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক শাহাবউদ্দিন বাচ্চু, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রাহমাতুল্লাহ প্রমূখ।