গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের সাতমাথায় প্রতিবাদ সভা করে। এ সময় শহরে যানজট সৃষ্টি হয়।

সোমবার (৭ এপ্রিল) বাদ আসর জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে শহর আমির আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি আ স ম আব্দুল মালেকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একই দাবিতে বিকেলে জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে। হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির আব্দুল লতিফ প্রামাণিক, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা কাওসার আলী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, মাওলানা আব্দুর রউফ খাঁন প্রমুখ।

একইভাবে বিভিন্ন উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।