দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো: বক্কর প্যাদাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দীর্ঘদিন পলাতক থাকা আসামির গ্রেফতারে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টা চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বক্কর। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় ২০২৪ সালের ১৫ অক্টোবর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
গৌরনদী মডেল থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনের আওতায় তার বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা নেয়া হবে।









