৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শহীদ দীপ্ত মঞ্চ থেকে এ গণমিছিল বের করা হয়।

মাদারীপুর জেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ গণমিছিলের নেতৃত্ব দেন মাদারীপুর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস ছোবহান খান।

পরে মিছিলটি শহীদ দীপ্ত মঞ্চ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ইদগাহ মাঠে এসে সমাপ্ত হয়। এতে বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীসহ সকল স্তরের ছাত্র-জনতা অংশ নেয়।