একটি রাজনৈতিক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর আদালত এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালে সিলেটের এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলায় বেকসুর খালাস পেয়েছেন তারা।

মামলা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। তিনিও ওই মামলার আসামি ছিলেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। ৩৮/১৬ নম্বর মামলায় জননিরাপত্তা আদালত থেকে ফ্যাসিস্টদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ভাইসহ শতাধিক নেতা আজকে বেকসুর খালাস পেয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী।’