জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত কেন্দ্রীয় পদযাত্রা ও জনসমাবেশকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শিবচরের পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

আগামীকাল ১৬ জুলাই মাদারীপুর সদর উপজেলার শহীদ দীপ্ত লেক (মুক্তমঞ্চ, শকুনি লেক) প্রাঙ্গণে বিকেল ৩টার দিকে অনুষ্ঠিতব্য সমাবেশ ও পদযাত্রাকে সফল করতে বুধবার (১৫ জুলাই) শিবচর পৌরমার্কেট,৭১সড়ক, কাঁচাবাজার,সূর্য্য নগর বাজার, শেখপুর বাজার, মাদবরের চর বাজার,পাঁচ্চর বাজার ও চান্দেরচর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি’র শিবচরের সংগঠক মো: রিয়াজ রহমান। তিনি জানান, চারটি ইউনিটে ভাগ হয়ে সংগঠনের নেতাকর্মীরা শিবচরের বিভিন্ন এলাকায় প্রচার করেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনসিপি নেতা শাহাদাত হোসেন, রেজাউল করিম, সেলিম মোল্লা, মাসুদ মিয়া, মহিউদ্দিন, নিরবসহ আরো অনেকে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান’ নিয়ে আয়োজিত এই জনসমাবেশে বক্তারা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষে বক্তব্য দেবেন।

আয়োজকরা জানান, জুলাই মাসজুড়ে ঘোষণাপত্র প্রকাশ, গুম-খুন ও গণহত্যার বিচারসহ ঐতিহাসিক পরিবর্তনের বার্তা জনগণের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এ সমাবেশে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতা—নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসানাত আব্দুল্লাহ্, সারজিস আলম, আব্দুর রহমান, মেহরাব হোসেন, সিফাতসহ আরো অনেকে।