মুন্সীগঞ্জের সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার ব্যানারে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার আছরের নামাজ আদায় শেষে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
কৃষিব্যাংক সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কর্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। একইসাথে ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন। পরবর্তীতে ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির নুরুল হক পাটোয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন সদর আমির নুরুল আমিন শিকদকার, পৌর আমির এইচ এম বাইজীদ, সেক্রেটারি উজ্জল হোসেনসহ সকল দায়িত্বশীল ও কর্মীরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা।





