‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ঠাকুরগাঁও সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বুধবার (২ জুলাই) সকালে সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদ অফিস হতে চেরাডাঙ্গী বাজার সড়ক পর্যন্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। এ সময় এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মাহমুদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় তিন দিনব্যাপী এ কার্যক্রমে ঠাকুরগাঁও সদরের আকচা ইউপি হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় বনজ, ফলজ ও ওষুধির ৫ হাজার ৫৫০টি গাছ রোপণ করা হবে। এরমধ্যে মেহেগনি ৪ হাজার, লেবু ৫০, জাম ২০০, কামরাঙা ৫০, সোনালু ৪০, আমড়া ৫০, পেয়ারা ১০০, আম ৩০০, চালতা ৫০, জলপাই ১০০, আমলকী ৬০ ও ১০টি কৃঞ্চচূড়ার গাছ রয়েছে।