আনোয়ারা-কর্ণফুলী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।
বিশেষ অতিথি ছিলেন জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত মো: জাবেদ, মোহাম্মদ নঈম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন এবং স্থানীয় নেতারা।
আয়োজিত অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়।









