ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে। এ সময় সভায় সকল সাংবাদিকদের সম্মতিক্রমে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে সভাপতি ও জি টিভির প্রতিনিধি জুনাইদ হোসেন পলককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়ার সভাপতিত্বে বিকেলে পৌর শহরে প্রেসক্লাব কার্যালয়ে মূলধারার সাংবাদিকদের এক সভায় এ সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় নাগরিক টিভির প্রতিনিধি জুটন বনিককে সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার সংবাদদাতা মো: রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে দু’বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই কমিটির সহ-সভাপতি করা হয়েছে মুহাম্মদ রাকিুল ইসলাম (দৈনিক সংগ্রাম) ও নুরুন্নবী ভুইয়াকে (নয়া দিগন্ত ও এশিয়ান টিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো: ময়নাল হক ভুইয়া (ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সাগর (চ্যানেল এস), দফতর সম্পাদক মোশারফ হোসেন (মোহনা টিভি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শেখ মনির হোসেন নিজাম (দৈনিক ঢাকা), প্রচার সম্পাদক মো: ইসমাইল হোসেন (দৈনিক জনবানী)। কমিটির কার্যকরী সদস্য হয়েছেন মো: মানিক মিয়া (সংবাদ), বিশ্বজিৎ পাল বাবু (কালের কণ্ঠ), আনিছুর রহমান (আলোকিত সকাল), সফিকুল ইসলাম খান (দেশবার্তা),আশীষ সাহা (দেশকাল)।