সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ শাহজাহান চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলার সবকটি আসনে জামায়াত ইসলামির প্রার্থীরা বিজয়ী হতে পারে মতো করে নেতাকর্মীদের কাজ করতে হবে। ২০১৩ সালে আল্লামা সাঈদীর আন্দোলনের সময় সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে কক্সবাজার ও বান্দরবানসহ পুরো দক্ষিণ চট্টগ্রামকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কেরানীহাটে সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার উদ্যোগে কেরানীহাট যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঙ্গু সাংগঠনিক থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুব বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: শাহাদত হোসাইন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা: আব্দুল জলিল, জেলা যুব বিভাগের সেক্রেটারি শাহাদত হোসাইন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার নায়েব আমির অধ্যাপক জয়নাল আবেদীন, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন আমির মাশুকুর রহমান ও কালিয়াইশ ইউনিয়ন আমীর আবুল বশর সিদ্দিকী প্রমুখ।