বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ বুধবার রাতে বগুড়া শহর অফিসে অনুষ্ঠিত হয়। সমাবেশে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়ন আমির সেক্রেটারিরা অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা নুরুল ইসলাম, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘পিআর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে। আর এ পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য পদ্ধতি। তাই আগামীতে সকল নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতির নির্বাচন যৌক্তিক ও বৈজ্ঞানিক। তাই এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে। অল্পের জন্য হেরে গেলে সেসব ভোটের মূল্যায়ন হয় না। ফলে ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়নের সুযোগ থাকে না।’
তিনি বলেন, ‘প্রচলিত পদ্ধতিতে ক্ষমতাসীনদের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে। তাই আগামী দিনে দেশে প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নেই।’
তিনি নতুন এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
এসময় শহর আমির সকল ভোট কেন্দ্র কমিটি গঠন করার আহ্বান জানান।









