রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বানিয়ার ছড়া স্টেশনের পাশে এসআই পরিবহনের বাসের সাথে সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাফেজ কামাল হোসেনের ছেলে সিএনজি চালক মোহাম্মদ নুরুল্লাহ (২০) ও একই এলাকার মনোর আলমের ছেলে মোহাম্মদ শহিদুল ইসলাম সোহেল (২৮)।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, কক্সবাজারগামী এসআই পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় স্হানীয় লোকজন সিএনজি চালককে গাড়ির ভিতর থেকে টেনে বের করে। তারা দুইজনই ঘটনাস্হলে মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রীবাহী এসআই পরিবহনের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গাড়ীর নিচে চাপা পড়ে সিএনজি চালকসহ দু’জন ঘটনাস্হলে নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা একটি ছাগলও মারা যায়। গাড়ি দুইটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।



