গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে গাজীপুরে পৃথক মৌন মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি মোড় থেকে মৌন মিছিল শুরু করে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে গিয়ে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকারে নেতৃত্বে মিছিলপূর্ব পথসভায় বিএনপির আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট ড. শহীদউজ্জামান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, আ ফ ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ুন কবির রাজু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক দেলোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম, মহানগর যুবদলের মাহমুদুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের শাহাদাত হোসেন শাহীন, ছাত্রদলের রূহানুজ্জামান শুকুর, কৃষক দলের আতাউর রহমান, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মামুন, রোকনুজ্জামান উজ্জল, ফারুক হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে শুক্রবার বিকেলে গাজীপুর জেলা বিএনপি উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে আরেকটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। মিছিলটি গাজীপুর মহানগরীর রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মিছিলপূর্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. রফিকুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের হাসিবুর রহমান মুন্না, যুবদলের আতাউর রহমান মোল্লা, মহিলা দলের জান্নাতুল ফেরদৌসি, ছাত্রদলের ইয়াসিন প্রমুখ।

পরে গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ওলামা দল গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ ইব্রাহিম ও সদস্য সচিব হাফেজ খোকন বিশ্বাসসহ ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।