জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও দোয়া মাহফিল করে নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ জুলাই) শহরের নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবার রহমান ও মো: হেলালুজ্জামান তালুকদার লালু অংশ নেন।

এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগার তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, বিএনপি নেতা অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক নেতা কালাম আজাদ, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, এনামুল হক নতুন, শাহাদত হোসেন, সোলাইমান আলী, মিজানুর রহমান রাজা, মাহবুবুর রহমান লুলকা, মানিক সরকার, রাজু হোসেন পাইকার, আজিজুর রহমান বিদ্যুৎ, তোহা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নূল, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ জাকারিয়া, সদস্য সচিব মুফতি কাজী একরামুল হক, জেলা তাতী দলের আহ্বায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী মুন্সি, জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, রাজিবুল ইসলাম শাকিল, আল-আমিন, আকিতুল ইসলাম বিপ্লব, সৈয়দ জেবায়েদ হাসান নাহিদ, মহিলা দল নেত্রী মেরী খাতুন, সুরাইয়া জেরিন রনি, নিহার সুলতানা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জুমার নামাজের পর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল করে বগুড়া জেলা জাতীয়তাবাদী ওলামা দল। এ সময় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন।