ফেনী জেলায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের কবরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান ও বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

এছাড়া বক্তব্য রাখেন শহীদ ইসতিয়াক আহমেদ শ্রাবনের বাবা নেছার আহমেদ, ইকরাম হোসেন কাউসারের ছোট ভাই ইমরান হোসেন, শহীদ মাহবুবুল হাসান মাসুমের ছোট ভাই মঞ্জুরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল আজিজ, গাজী সালাহ উদ্দিন আমান, ওমর ফারুক, জুলাই যোদ্ধা নুর হোসেন, মুয়াজ মুবাশ্বির, নাহিদুল ইসলাম, প্রিন্স মাহমুদ আজিম, হেফাজতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক, খেলাফত মজলিসের যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহমদি প্রমুখ।

একইদিন বাদ যোহর চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে বিশেষ দোয়া করা হয়।