বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই’ মাস নিয়ে কটুক্তির অভিযোগে আশরাফুল আলম তানজিল (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়া সদর থানার সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানজিল একই এলাকার মোন্তেজার রহমানের ছেলে বলে জানা গেছে।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেফতার তানজিল জেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই মাস’ নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেন। গ্রেফতারের সময় তানজিলের মোবাইলফোন জব্দ করা হয়েছে এবং তাতে ওই কটুক্তির প্রমাণ রয়েছে।