জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এ টি এম মাছুম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করছি।

শনিবার (১২ এপ্রিল) নোয়াখালী শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা জামায়াতের উদ্যোগে এক রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টি এম মাছুম মাসুম বলেন, ‘এই আন্দোলনে বিগত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী জালিম সরকার ও তার দোসরদের অতি শিগগিরই বিচারের আওতায় আনা হয়, সে বিষয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতায় আন্দোলনকারী সকল শক্তি বিশেষ করে জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে এ বিষয়ে দৃঢ় ভূমিকা রাখতে পারে সেজন্য জোর দাবি জানান।’

তিনি বলেন, ‘জামায়াতের নেতাকর্মীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং এই দেশে মানবিক মূল্যবোধ, সাম্য ও ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হতে পারে।’

জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কাজী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে সদস্য কাজী নজরুল ইসলাম, খাদেম প্রমুখ।