জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে সব অন্যায় মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রশিবির বগুড়া জেলার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বুধবার (৭ মে) বিকেলে এ মিছিল করে তারা।

সরকারী আজিজুল হক কলেজ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য দেন বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, হাবিবুল্লাহ খন্দকার, পূর্ব সেক্রেটারি শাহরিয়ার হোসেন বিপ্লব, পশ্চিম সেক্রেটারি হাফেজ ইমরাান হোসেন প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে সকল বৈষম্য দূর করে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন।