ময়মনসিংহ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি: (রেজি: নম্বর-৫০/৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ময়মনসিংহ বুক সেন্টার কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৯৭ জন ভোটার শতভাগ ভোট প্রয়োগ করেন।
১২ সদস্যের কমিটিতে মো: জাহাঙ্গীর আলম রিপন ৭৯ ভোট পেয়ে পরপর তৃতীয় বারের মতো সভাপতি ও মো: সুরুজ আলী ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো: সিদ্দিকুর রহমান (সিদ্দিক), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রাজা মিয়া (রাজা), কোষাধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন, সদস্য পদে যথাক্রমে মো: মফিজ উদ্দিন মফিজ, মো: আনোয়ার হোসেন (আনারুল), মো: রফিকুল ইসলাম রফিক, মো: মিন্টু মিয়া, মো: নূরে আলম সিদ্দিক, মো: মোস্তফা কামাল ও মো: হারুন-অর-রশিদ (সোহেল) নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে ভোট গ্রহণ দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিটি ভোট গণনা করে ফলাফল ঘোষণা করেন।









