সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইনের সঞ্চালনায় ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসের নানা ইমান আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহীদদের পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের শিবির সভাপতি আবু সুফিয়ান, জেলা কর্মপরিষদ সদস্য কবিরুজ্জামান, জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব, অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের প্রমূখ।









