কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলার আহ্বায়ক তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: আনিসুল হক বলেছেন, ‘দেশের জনগণ তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়।’
বুধবার (১১ জুন) সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
মো: আনিসুল হক বলেন, ‘সুখী সমৃদ্ধি ও গণতন্ত্রের বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের ভালোবাসা তারেক রহমানের বিকল্প নেই।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো: আনিসুল হক ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও দলীয় কাজ করে যাচ্ছেন বিভিন্ন গ্রামে গঞ্জে।
এ সময় তার সাথে ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: শফিকুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফিন্দী, শাছুজ্জামান ধন মিঞাসহ তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, ‘আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে পতিত ফ্যাসিবাদী আওয়ামী দু:শাসনের আমলে রাজপথে আন্দোলন সংগ্রামে পিছপা হইনি। দলের হাই কমান্ডের যখন যা নির্দেশ এসেছে তা পালন করেছি। তারুণ্যের প্রতীক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।’
আনিসুল হক বলেন, ‘ওয়ান ইলিভেনের (১/১১) পর থেকে বিগত ১৭টি ধরে বছর দলের দুর্দিনে আমি সকল নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলনে কখনো জেল জুলুম ভয় করিনি যা আপনারা ও সাংবাদিক ভাইয়েরা দেখেছেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীদের খোঁজখবর রেখেছি। ফ্যাসিবাদী পতিত আওয়ামী সরকারের পতনের পর আমরা আজো ঠিকমতো স্বাধীন হইনি। ৫ আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। এই নাম কেউ মুখে নিতে চায় না। পতিত ফ্যাসিবাদীরা পালিয়েও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ বিগত ১৫টি বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদীরা জোর করে অবৈধভাবে দিনের ভোট রাতে দিয়েছে তাদেরকে দেশবাসী চিরতরে মনেপ্রাণে ঘৃণা করে। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে তাদের ভোট প্রয়োগের। দিনের ভোট, যারা রাতে দিয়েছে দেশবাসী তাদেরকে চির বিদায় জানিয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুত সকল সমস্যার সমাধান করুন। আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন চাই। তারেক রহমান এই দেশে বীরের বেশে আসবেন, দেশের মানুষ তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়।’
এসময় আনিসুল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্যও দোয়া চেয়েছেন।









