গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে জয়নাল আবেদিন (৬০) ও এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারা যাওয়া নারীর এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ জুন) দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) এবং সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান বলেন, ‘পৃথক স্থানে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) গ্রামে ট্রেনে কাটা পড়ে জয়নাল আবেদিন এবং সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’