রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১টায় উপজেলায় নিজেদের কৃষিজমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মরহুম জাবেদ আলী বগাচতর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।
পারিবারিকসূত্রে জানা যায়, সকালে তিনি পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যান। দুপুরে ১০ মিনিটের মাঝারি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এ সময় বজ্রপাতের আঘাত লেগে জাবেদের শরীর পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে তার পরিবার হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে গেছে।





