পবিত্র মাহে রমজান উপলক্ষে তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মহসিন মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য মো: আক্তার হোসেন ও মাওলানা মো: মোখছেদুর।

এছাড়া উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো: মঞ্জুরুল ইসলাম। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।