চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশনের অদূরে আখ সেন্টার এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফ্ফার আলি (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যু গাফফার আলি জেলার জীবননগরের সেনেরহুদা গ্রামের জিন্নাত আলির ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনটি সন্ধা ৬টার দিকে জয়রামপুর রেল স্টেশনের অদূরে আখ সেন্টার নামক এলাকায় পৌঁছালে অসাবধানতা বসত গাফফার ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ এখনো ঘটনাস্থলে আছে। উদ্ধার কার্যক্রম চলছে।’
তিনি আরো বলেন, ‘এখনো পরিবারের লোকজন আসেনি পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’









