রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান শফিক খানকে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টার একাধিক মামলা আছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাকে নগরীর নুরুপর থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নগরীর নুরপুর এক আত্মীয়ের বাসা থেকে শফিক খানকে গ্রেফতার করা হয়েছে পাভেরুল রহমান শফিক খানকে। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





