ফেনীর সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধনের উদ্যোগে ‘রান ফর হিউম্যানিটি, রান ফর পিস’ শীর্ষক দৌড় ইভেন্ট শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ইভেন্টে ফেনীর দুই শতাধিক স্বেচ্ছাসেবী, দৌড়বিদ অংশগ্রহণ করেন।

ইভেন্ট হোস্ট মিরাজ উদ্দিন জানান, ফেনীর তরুণদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে আমরা আনন্দিত।

তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি নুর নবী হাসান জানান, তারুণ্যের বন্ধন সবসময় তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে রাখতে চায়। সেটিকে সামনে রেখেই তরুণদের জন্য প্রতীকী এই দৌড় প্রতিযোগিতা।

আরেক প্রতিষ্ঠাতা ওসমাণ গণি রাসেল জানান, ফিলিস্তিনসহ বিশ্বে নানান জায়গায় মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে। আমরা তরুণরা এ ইভেন্ট থেকে শান্তির বার্তা দিতে চাই।

পৃষ্ঠপোষকদের প্রতিও কৃতজ্ঞতা জানান সাবেক সভাপতি নিশাদ আদনান।

শহরের শহীদ সালাউদ্দিন মোড় থেকে দৌড় শুরু হয়ে ফেনীর জেনারেল হাসপাতাল মোড় ঘুরে এসে আলিফ কনভেনশন সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, রানা হাসান, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি খন্দকার সুমন, ইলিয়াস, নুর করিম মুন্না, মো: শাহীন, জাহাঙ্গীর, পিয়াস, আজগর আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারুণ্যের বন্ধনের সাবেক সেক্রেটারি জহির উদ্দিন বাবর, রিয়াদ হোসেন, নেয়ামত উল্লাহ, সাইদুল ইসলাম তানজীল, জাহাঙ্গীর ফরহাদ, তৌহিদ নয়ন।

ব্যতিক্রমী এই আয়োজনে তরুণদের শান্তির বার্তা দেয়া হয়।

অংশগ্রহণকারীরা টি-শার্ট, মেডেল, নাস্তা, স্মারক, ডিস্কাউন্ট ভাউচারসহ সুদৃশ্য কিট প্যাক উপহার গ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে মোহাম্মদ সম্রাট, শাহরিয়ার ও আবু বকরকে স্বীকৃতি স্মারক তুলে দেন অতিথিরা।