সারাদেশ

গৌরনদীতে জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন

গৌরনদীতে জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন
দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাওলানা কামরুল ইসলাম খান · নয়া দিগন্ত

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগঠনিক কার্যক্রমকে আরো সুসংগঠিত করতে বরিশালের গৌরনদী উপজেলা সদরে দলটির নতুন উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য ও বরিশাল- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রীক নয় বরং আদর্শভিত্তিক ও সেবামূলক। আমরা বিশ্বাস করি নীতিনিষ্ঠ নেতৃত্ব, সমাজকল্যাণে অংশগ্রহণ এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই জাতির মুক্তি সম্ভব। এ কার্যালয় শুধু একটি অফিস নয়, বরং তা হবে নৈতিকতা, জনসম্পৃক্ততা ও সংগঠনিক গতিশীলতার কেন্দ্র। সময় এসেছে রাজনীতিতে ভ্রষ্টাচার ও আত্মস্বার্থের বিপরীতে ঈমানি শক্তিকে ঐক্যবদ্ধ করার।

গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমীনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা সেক্রেটারি বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াত আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি রুহুল আমিন সবুজসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিলিস্তিনের সংকটমুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বিষয়সমূহ

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ পিএম

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

৭ দফা দাবি মেনে নেয়ার আহবান

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ পিএম