পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১ যাত্রী নিহত ও অপর ৮ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার পটিয়া জলুরদিঘীর পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত বাঁশি মোহন দাশ (৫০) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মনিন্দ্র রঞ্জন দাশের ছেলে। আহতরা যাত্রীরা হলেন মো. জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আবু মোহাম্মদ (৫০), মো.আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯),আবু তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আকতার (৪৭)।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, সকালে ঈগল পরিবহনের দুটি বাস অভারটেক করতে গিয়ে একই সাথে তিনটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খরব পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত ৯ জনকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।









