সাভারে ঈদের আগের রাতে বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেট এলাকায় মা, স্ত্রী,শ্বাশুড়ি ও সন্তানের সামনে প্রকাশ্যে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করলে পরে স্থানীয় একটি হাসপাতালে নিহত চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী রুবেলকে (৩০) হত্যার ঘটনায় চারদিন পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) বিকেলে বিষয়টি সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই তথ্য জানান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাশার শেখ (৩০) ও ওবায়দুল শেখ (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। আর নিহত রুবেল সাভার পৌরসভা এলাকার মরহুম রহমত আলীর ছেলে।

সাভার মডের থানার (এসআই) আব্দুল হাই জানান, গেফতার দুই সহোদর হত্যা মামলার ১ নম্বর ও ২ নম্বর আসামি। ১ নম্বর আসামি বাশার শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।

সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) উম্মে হানী নয়াদিগন্তকে জানান- গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।