বগুড়া প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ জুন) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস ও মীর্জা সেলিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দফতর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- মহসীন আলী রাজু, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় ও হারুন উর রশিদ তালুকদার।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেস ক্লাবে ভোট চলে। এ সময় ১৬৮ জনের মধ্যে ১৫৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির ২১টি পদের বিপরীতে দুই প্যানেলে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।









