ফেনীর পরশুরামে সাতজন গুণী শিক্ষককে সম্মাননা দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ব্যাগ এবং ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার (২ জুলাই) বিকেলে দৈনিক ফেনীর সময়ের ১৭ বছর পূর্তি উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু তালেব, পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ, থানার ওসি, উপজেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এবং দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক ও চীফ রিপোর্টার।
সম্মানিত শিক্ষকদের মধ্যে সুবার বাজার ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রভাষক মাজহারুল ইসলাম, কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, বেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত চৌধুরী, ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদ আলী খাঁন, পরশুরাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক কেএম সফিউল্লাহ্, ফয়েজুল উলুম মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ আবু ছালেহ এবং পূর্ব সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিপি চৌধুরী অন্যতম।
সাংবাদিক গাজী মাসুদ রানার সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলিম, ফেনী জজ কোর্টের এপিপি আবদুল আলিম মাকসুদ, পৌর জামায়াতের আমির মো: মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা সভাপতি ইউসুফ বকুল, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম ও পৌর শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, ইসলামী আন্দোলনের উপজেলা যুগ্ম-সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আল বারী, শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান, করাতকল সমিতির সভাপতি আবদুল মঈদ ভুঁইয়া রাজন।
এছাড়া এ সময় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময়ের পরশুরাম প্রতিনিধি ও পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন।





