বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মসিউল আলম বলেছেন, ‘জামায়াতের কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কোনো জালেম দীর্ঘস্থায়ী হতে পারে না, এদেশের মানুষের স্বভাবের পরিবর্তন করতে হবে।’

শুক্রবার (১ আগস্ট) বিকেলে জামায়াতের সাভার থানার উদ্যোগে সাভার রেডিও কলোনি স্কুল মাঠে জেলা শূরা সদস্য ও থানা আমির আব্দুল কাদেরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতের কর্মী ইসলামের, কুরআনের কর্মী, সমাজকর্মী, মানবতার কর্মী হতে হবে। দ্বীনের কাজের দাওয়াত জনগণের কাছে পৌঁছাতে হবে, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে, মালের কুরবানি করতে হবে, দলীয় পরিচয়ে কিছু পাওয়ার আশা ত্যাগ করতে হবে, মনের ক্ষোভ ত্যাগ করতে হবে, সর্বপরি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘জামায়াতের কর্মীদের জ্ঞান অর্জন করতে হবে, দেশপ্রেমিক হতে হবে, ত্যাগের নজরানা দেখাতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে। জুলাই বিপ্লবকে বুকে ধারণ করে দেশ গড়তে হবে, নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দূর করতে হবে, দুর্নীতিমুক্ত দেশ বাংলা গড়ার আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্যে জেলা নায়েবে আমির ও ঢাকা ২০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো: শাহাদাত হোসাইন, জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার বক্তব্য রাখেন।

কর্মী সম্মেলনে এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লাহ, ইমদাদুল হক, ঢাকা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা জেলা উত্তরের শিবির সভাপতি আবু সুফিয়ান, আশুলিয়া থানা আমির বশির আহমেদ, সাভার পৌর আমির আজিজুর রহমান, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ।

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, সাভার পৌর নায়েবে আমির মো: মনসুর আলী, সাভার থানার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীলসহ জনশক্তি উপস্থিত ছিলেন।