ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার চারটি হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো: তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ-সভাপতি মেহের মামুন, সাংবাদিক বাদশা মিয়া, খালিদুজ্জামান টনি, মো: হাসান শেখ, নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম প্রমুখ।





