শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ মে) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান।

প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য আব্দুর রহীম বগরা, মতিউল ইসলাম সাদী, রেজাউল হাসান রানু, এফ শাহজাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, মির্জা সেলিম রেজা, মমিনুর রশিদ শাইন, মোস্তফা মোঘল ও সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইনছান আলী, মামুন-উর-রশীদ মামুন, সিরাজুল ইসলাম।

অনুষ্ঠনের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।