মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত করে দ্রুত বিচারসহ চার দফা দাবিতে কুমিল্লায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো- মাইলস্টোন ট্র্যাজেডি ও সেনাসদস্যদের শিক্ষকদের উপর চড়াও হওয়ার ঘটনার সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে, প্রকৃত নিহত ও আহতের সংখ্যা এবং পরিচয় নির্ভুলভাবে প্রকাশ করতে হবে, বিমানবাহিনীতে বরাদ্দ বাজেট যথাযথভাবে খরচ হয়েছে কি না তা তদন্ত করে প্রয়োজনে বরাদ্দ বৃদ্ধি ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণসহ জনগণ ও সামরিক সদস্যদের জীবনের ঝুঁকি এড়াতে পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহার বন্ধ করা এবং ভবিষ্যৎ দুর্ঘটনারোধ ও সামরিক শক্তির উন্নয়নে বিগত ফ্যাসিবাদী আমলে সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতির তদন্ত ও কার্যকর সংস্কার নিশ্চিত।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সংগঠক ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ খিজির ফাঈয়াজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।