মুন্সীগঞ্জে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের একবছর পূর্তিতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি। বিজয় র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন আহমেদ।

এর আগে জেলা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিট থেকে জাতীয় পতাকা, ক্যাপ ও টি-শার্ট পরে খন্ড খন্ড র‌্যালি নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে উঠে বিজয় র‌্যালি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ কে এম ইরাদত মানু, আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক মো: জসিমউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আব্দুল মতিন, যুবদলের সদস্য সচিব মু: মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, ছাত্রদলের সভাপতি মো: আবুল হাসেম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: রোমান হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক’সহ জেলা বিএনপি, শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, শ্রমিক দল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।