রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৮৩, তেজগাঁও বিভাগ ১০১, মিরপুর বিভাগ ৯৬, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৭, গোয়েন্দা বিভাগ তিন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশী জাল টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।