ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযান ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানায় চারজন, পল্টন থানায় নয়জন, সবুজবাগ থানায় তিনজন, খিলগাঁও থানায় ১৮ জন, রামপুরা থানায় তিনজন ও মুগদা থানায় আটজন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাসস









