ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানায় পাঁচজন, পল্টন থানায় ১৬ জন, খিলগাঁও থানায় ১৮ জন, শাহজাহানপুর থানায় তিনজন এবং মুগদা থানায় ১০ জন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস








