'আমরা এক' এই স্লোগানকে সামনে রেখে রোববার বিকেলে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার এবং চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ওভারসিজ এডুকেশন স্কুল যৌথভাবে আয়োজন করেছে চাইনিজ কর্নার।
চাইনিজ কর্নারের মূল উদ্দেশ্য হলো, একটি মিশ্র প্ল্যাটফর্মে ভাষা, সাহিত্য এবং আন্তঃসাংস্কৃতিক কার্যকলাপের আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং বৃদ্ধি করা।
'বাংলাদেশ-চীন ইয়ুথ টক ২০২২-২০২৩' এই শিরোনামে নামে বছরব্যাপী সিরিজ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম চাইনিজ কর্নার আয়োজন করে এবং জুম লিঙ্কের মাধ্যমে চাইনিজ কর্নারটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
চাইনিজ কর্নারে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের (এফবিই) ডিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল।
ডিআইইউ বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের ডেপুটি ডিরেক্টর ডক্টর এ কে এম মহসিন এবং চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের সেপচুনের টিম লিডার কাদিরিয়া চাইনিজ কর্নারটি যৌথভাবে পরিচালনা করেন।
চাইনিজ কর্নারে প্রধান অতিথি ছিলেন চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ওভারসিজ এডুকেশন স্কুলের ডিন প্রফেসর ডক্টর ওয়েহুয়া ইয়ে। বিশেষ অতিথি ছিলেন চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল কলেজের পরিচালক প্রফেসর জেমস ইউ।
অনুষ্ঠানের পুরো আয়োজনটি ছিল সংস্কৃতির বর্ণাঢ্য ইতিহাসসহ দুটি জাতিকে একত্রিত করার একটি উদ্যেগ যেখানে ভাষা শিক্ষা, গান, নৃত্য এবং ক্যালিগ্রাফির মতো ক্রিয়াকলাপের মাধ্যমে দুটি দেশ তাদের নিজ নিজ সাংস্কৃতিক পরিচয়কে সমুন্নত রাখে। অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা একে অপরের মতামত এবং জাতিগত মূল্যবোধ সম্পর্কে জানতে পারে। তাছাড়া, তারা সংস্কৃতির আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের স্ব-পরিচয়কে বৈশ্বিক মাত্রায় উন্নত করে।
বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার এবং চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ওভারসিজ এডুকেশন স্কুল প্রতি মাসে একটি করে চাইনিজ কর্নার আয়োজন করবে।
চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের স্কুল অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের ডক্টরাল ফেলো, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ ছাইয়েদুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে চাইনিজ কর্নারে কার্যক্রমের সমাপ্তি হয়।
উল্লেখ্য যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের লক্ষ্য হলো একাডেমিক গবেষণাপত্র প্রকাশ করা ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ওপর নির্দিষ্ট গবেষণার বিষয়গুলোকে বিকশিত করতে সক্ষম করা। এটি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ চীনভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক, বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ।





