সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠকে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হোটেল ওয়েস্টিনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।
বিএনপির পক্ষে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্য। তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চীনের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক চেন জুয়ানবো, আইডিসিপিসি তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, আইডিসিপিসি ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ,
আইডিসিপিসি ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।









