পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফজলে রাব্বি নামে শিক্ষার্থীর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ফজলে রাব্বি ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফজলে রাব্বির বন্ধু তামিম জানান, গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ফজলে রাব্বির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’