প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার মোট বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেনপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন।

আজ রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।