ডুজার পান্তা ইলিশ উৎসব অনুষ্ঠিত
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান ডুজার সদস্যদের ধন্যবাদ জানান।
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। পহেলা বৈশাখ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান ডুজার সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, আজকে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় খুব ভালোভাবে আমরা আয়োজন (আনন্দ শোভাযাত্রা) শেষ করতে পেরেছি। এতো বড় আয়োজন আমরা আগে কোন সময় করিনি। ডুজা শুরু থেকে এই আয়োজনে আমাদের সাথে ছিলো। এরকম সুন্দর একটা আয়োজনের জন্য ডুজাকে ধন্যবাদ জানাই।
ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তাদের পেশাদারীত্ব বজার রেখে কাজ করে যাচ্ছে। আজকের এই ইলিশ ভোজ আমার শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। ভবিষ্যতে আমরা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।









