জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষা সারাদেশে একযোগে ২৯ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন সকাল ৯টা থেকে এ পরীক্ষা চলবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd-এ পাওয়া যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।