বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত ৪ (চার) বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি) প্রোগ্রামে জুলাই-ডিসেম্বর, ২০২২ সিমেস্টারে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
অনিবার্য কারণে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন।





