চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫। এ বছর সিলেট বোর্ডে পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। গত বছর পাশের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট শিক্ষাবোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, চলতি বছর এসএসসিতে সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২১৯জন। তার মধ্যে পাশ করেছে ৭০ হাজার ৯১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। তার মধ্যে মধ্যে ছাত্র ১ হাজার ৭৯১ জন ও ছাত্রী ১ হাজার ৮২৩ জন।
এছাড়া, জিপিএ-৫ প্রাপ্ত ৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৪১১ জন, মানবিক বিভাগ থেকে ১০৯ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৪ জন।
জেলাভিত্তিক ফলাফলে সিলেট জেলায় ৭২ দশমিক ৬৩ শতাংশ, ৬৯ দশমিক ৩৭ শতাংশ, মৌলভীবাজার জেলা ৬২ দশমিক ৫৬ শতাংশ ও হবিগঞ্জ জেলায় ৬৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।







